রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ ও চার নির্বাচন কমিশনার।
বিদায়ী সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে বেলা ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিদায়ী সিইসি।
শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এসময়, নতুন ইসিকে স্বাগত জানিয়ে কাজী রকিবউদ্দিন আশা প্রকাশ করেন, নতুন নির্বাচন কমিশনও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
তার নেতৃত্বে নির্বাচন কমিশন আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে বলেও জানান কাজি রকিবউদ্দীন আহমেদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: