সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি সচেতন হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে রাজধানীর মিরপুরে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ- ডিএসসিএসসির কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনীর সক্ষমতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক হতে হবে।
উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত হয়— এমন কোনো কর্মকাণ্ড সরকার সহ্য করবে না বলে হুঁশিয়ার করেন শেখ হাসিনা। শুধু রপ্তানি নয়- দেশের ভেতরে নিজস্ব বাজার তৈরি করে জনগণের আর্থিক সক্ষমতা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
এবারে বিশ্বের ২৫টি দেশের ৭১ জন সামরিক কর্মকর্তাসহ ২৮০ জন এ প্রতিষ্ঠান থেকে এ বছর গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।