রাজধানীর মালিবাগ এলাকায় লেপ-তোষকের দোকানে আগুন লেগে বুধবার ৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুরে লেপ-তোষক তৈরির একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন দুই পাশে থাকা একটি চায়ের দোকান ও খাবারের হোটেলে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকান ৩টি সম্পূর্ণ পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
আগুন লাগার কারণ সর্ম্পকে নিশ্চিত হওয়া না গেলেও ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: