নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রধানমন্ত্রীর নয়— জনমতেরই প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর একটি হোটেলে বুধবার সকালে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মানের জন্য চীনের সিনো হাইড্রো করপোরেশন লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির মনোভাবই হলো- মানি না, মানব না— এ অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সবকিছুতেই সন্দেহ করে। এ ইসির অধীনে আগামী নির্বাচনে আসবে বিএনপি।
সার্চ কমিটি নাম সুপারিশ করার পর ইসি গঠনে রাষ্ট্রপতি তড়িঘড়ি করেননি বলেও মনে করেন ওবায়দুল কাদের। এ কমিশন নিরপেক্ষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
নাগরিক সমাজও ইসি নিয়ে কোনো বিরূপ মন্তব্য করেনি বলেও জানান আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: