জাতীয়

নাগরিকত্ব আইন প্রবাসীবান্ধব: আইনমন্ত্রী

আনিসুল হক
আনিসুল হক

বাংলাদেশের নাগরিকত্ব আইনে স্থায়ী বাসিন্দারের পাশাপাশি প্রবাসীদের বিষয়ে সর্বোচ্চ সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা।

তারা বলেন, বিশ্বে অভিবাসন বিরোধী মনোভাবের কারণে প্রবাসীরা এমনিতেই আতংকিত তাই নাগরিকত্ব আইনটি তাদের জন্য কঠিন করা হলে তারা চাপের মুখে পড়বেন।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রস্তাবিত নাগরিকত্ব আইন প্রবাসীবান্ধব হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

বিশ্বের ১৫২টি দেশে বাংলাদেশি বংশোদ্ভূত প্রায় ১ কোটি ৩০ লাখ লোক বসবাস করেন। তাদের মধ্যে কেউ নাগরিকত্ব গ্রহণ করেছেন আবার কেউ বাংলাদেশি নাগরিকত্বের অধীনে নানা দেশে কর্মজীবী হিসেবে আছেন। প্রবাসীরা বছরে প্রায় ১৫ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রা পাঠান যা দেশীয় অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাজধানীর একটি হোটেলে 'নাগরিকত্ব আইন ২০১৬' বিষয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তুলে ধরা হয় এসব তথ্য।

যারা আমাদের দেশের অর্থনীতিতে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদের অধিকার যাতে কোনোভাবে খর্ব না হয় সেভাবেই নাগরিকত্ব আইনটি করা উচিত অভিমত দেন মাহফুজউল্লাহ-শাহদীন মালিক ও গওহর রিজভী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ