রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের পাশের বস্তিতে আগুনের ঘটনায় বেশ কিছু ঘর পুড়ে গেছে। আহত হয়েছে একজন।
শুক্রবার সকাল ৯টার দিকে তেঁজগার বস্তিতে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। দ্রুতই বস্তিতে ছড়িয়ে পরে আগুন। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিভাবে আগুন লেগেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
তবে চুলার আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুনে ১০০টিরমত ঘর পুড়েছে বলে দাবি স্থানীয়দের।
এদিকে, রামপুরায় হাতিরঝিল সংলগ্ন বউ বাজার এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুনের ঘটনা ঘটে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: