পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ না পেয়ে কানাডিয়ান আদালত যে রায় দিয়েছে তা বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জান চৌধুরী।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শনিবার দেশ টিভিকে দেয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
ইফতেখারুজ্জান চৌধুরী বলেন, গুজবের ভিত্তিতে বাংলাদেশের প্রকল্প থেকে অর্থ বন্ধ করায় যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বা ক্ষতি হয়েছে তার জবাবদিহিতা সরকার বিশ্বব্যাংকের কাছে চাইতে পারে।
আর ঋণ বন্ধ করার পেছনে সংস্থাটির অন্য কোনো উদ্দেশ্য আছে কি-না সেটা ক্ষতি দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন টিআইবির এ নির্বাহী পরিচালক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: