জাতীয়

পাঠ্যবই ইস্যুতে মুখোমুখি ইসলামি সংগঠন-প্রগতিশীলরা

পাঠ্যবই
পাঠ্যবই

পাঠ্যবই ইস্যুতে মুখোমুখি অবস্থানে কয়েকটি ইসলামি সংগঠন এবং দেশের প্রগতিশীল লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। কওমী মাদ্রাসা কেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলামের বক্তব্য দেশের শিক্ষাব্যবস্থা হবে ধর্মীয় ভাবধারায়।

আর অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষাব্যবস্থা দেখতে চান প্রগতিশীল চিন্তাধারার ব্যক্তিত্বরা। দু'পক্ষই নিজ নিজ অবস্থানে অনড়।

তারা বলেছেন, সরকার দাবি না মানলে আন্দোলনে যাবেন। এদিকে পাঠ্যবইয়ে ভুল ও পরিবর্তনের ঘটনা প্রকাশের পর এনসিটিবি'র দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে এ ইস্যুতে অনেকটাই নিরব সরকার।

প্রথম প্রতিবাদটি উঠে ২০১৩ সালে। যখন জাতীয় শিক্ষানীতির আলোকে পাঠ্যবই পুনঃসংস্করন শেষ করে সরকার। দাবি ছিল, নতুন সংস্করণে যুক্ত করা প্রগতিশীল, হিন্দু লেখকদের গল্প, কবিতা বাদ দিয়ে ইসলামি ভাবধারা সম্পৃক্ত করা হোক পাঠ্যবইয়ে।

তবে গত চার বছরে সরকার পাঠ্যবইয়ে বড় কোনও পরিবর্তন না আনায় ২০১৬ সালে কওমী মাদ্রাসা কেন্দ্রিক ইসলামি সংগঠন হেফাজতে ইসলাম গণমাধ্যমেও তাদের ওই দাবি তুলে ধরে। স্কুলের নতুন পাঠ্যবইয়ে তাদের সেসব সুপারিশের প্রায় সবগুলোরই প্রতিফলন দেখা গেছে। সে সুপারিশে স্বাধীনতাবিরোধী দল জামাতে ইসলামীরও অনেক দাবির মিল রয়েছে।

এবারের পাঠ্যবই মূল্যায়নে হেফাজতে ইসলামের বক্তব্য হল, সরকার তাদের দাবি আংশিক মেনে নিয়েছে। তাদের যুক্তি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা বিবেচনা করে পাঠ্যবই তথা শিক্ষাব্যবস্থায় ধর্মীয় ভাবধারা সম্পৃক্ত করতে হবে।

এ প্রসঙ্গে দেশের শিক্ষাবিদ ও প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অভিমত, হেফাজতে ইসলামের কাছে নতি স্বীকার করে পাঠ্যপুস্তকে মৌলবাদী চেতনা প্রতিষ্ঠিত করেছে সরকার, যা ভবিষ্যত প্রজন্মের জন্য বড় ধরনের হুমকি।

পাল্টা বক্তব্য হেফাজতে ইসলামেরও— সরকার নতুন পাঠ্যবইয়ে সংযোজিত গল্প কবিতা বাদ দিলে প্রয়োজনে আবার মাঠে নামবেন তারা।

এদিকে পাঠ্যবইয়ে ভুল-ত্রুটি খতিয়ে দেখতে সরকার যে ক'টি তদন্ত কমিটি গঠন করেছিল, তার একটিও কাজ শেষ করতে পারেনি। আর এ নিয়ে মুখ খুলতে চান না সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা এনসিটিবির কর্মকর্তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ