পাঁচ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুণি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, এ মামলায় প্রকৃত দোষীদের বিচারে সোপর্দ করতে না পারা একটি ব্যর্থতা। তবে এই ব্যর্থতা কাটিয়ে দোষীদের বিচারের সম্মুখীন করতে সর্বাত্মক চেষ্টা চলছে।
পরে কুষ্টিয়ার মিরপুরে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ে অনুষ্ঠানে অংশ নেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: