পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্বব্যাংক অভিযোগ তোলার পর বাংলাদেশের যারা দুর্নীতির কথা বলে গলা চালিয়েছিল তাদের এখন সরকারের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
কানাডার আদালতে মামলা নাকচ হওয়ার পর শনিবার ফেইসবুকে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন জয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনামহানি করতেই বিশ্বব্যাংক এ ষড়যন্ত্র করেছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।
সজীব ওয়াজেদ জয় আরো বলেন, সুশীল সমাজের একটি পক্ষ সরকারের বিরুদ্ধে গিয়ে বিশ্বব্যাংকের পক্ষে অবস্থান নেয়— তাদের এখন দেশের কাছেও ক্ষমা চাওয়া উচিত।
এছাড়া বিশ্বব্যাংকের উপাখ্যানে সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ ছিল না বলেও পোস্টে লিখেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: