জাতীয়

ড. ইউনূস, টিআইবিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: হাছান

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় ড. মুহাম্মদ ইউনূস, টিআইবিকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে আওয়ামী লীগ।

দলটির অভিযোগ, তারাই এর পেছনে কলকাঠি নেড়েছে।

সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলনে দলের এ অবস্থান তুলে ধরেন প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। যারা এ ষড়যন্ত্রে জড়িত তাদের আইনের আওতায় আনতে সরকারের কাছে আহবানও জানিয়েছে দলটি।

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে ২০১২ সালে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। তবে এ প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্রের প্রমাণ পায়নি কানাডার টরন্টোর আদালত। ফলে কানাডীয় নির্মাণ প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের সাবেক তিনি কর্মকর্তাকে গত শুক্রবার অভিযোগ থেকে খালাস দেন বিচারক।

পদ্মাসেতু প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এ বিষয়ে সোমবার রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। এসময় কানাডার আদালতের রায়ের কপি সংবাদিকদের সামনে তুলে ধরেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

পদ্মা প্রকল্পে অর্থায়ন বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের ই-মেইল করায় নোবেল জয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে তিনি।

বহির্বিশ্বে যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাদের জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান হাছান মাহমুদ।

কানাডার আদালতের রায়ের পরও এ বিষয়ে বিএনপির অবস্থানকে গ্রাম্য মোড়লদের সঙ্গে তুলনা করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ