জাতীয়

পদ্মাসেতু প্রকল্প

বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ নয়, কমেছে জিডিপিও

প্রধানমন্ত্রীকে অভিনন্দন মন্ত্রিসভার

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংকের প্রতিবেদনের কারণে বিশ্বে বাংলাদেশের শুধু ভাবমূর্তিই ক্ষুণ্ণ হয়নি ১ দশমিক ২ শতাংশ জিডিপিও পিছিয়েছে এ মন্তব্য মন্ত্রিসভার।

পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে কানাডার আদালত যে রায় দিয়েছে এবং এ প্রকল্প নিয়ে ওই সময়ে প্রধানমন্ত্রীর দৃঢ় অবস্থানের প্রশংসা করে তাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত নিয়মিত মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই মন্ত্রিরা এ প্রসঙ্গ কথা বলেন। তবে ওই ঘটনায় বিশ্বব্যাংকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ সরকার নেবে কিনা সে বিষয়ে কোনও আলোচনা হয়নি।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই আলোচনায় উঠে আসে, সম্প্রতি কানাডার আদালতে পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ খারিজ হওয়ার বিষয়। পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংকের প্রতিবেদনের কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে জাতীয় প্রবৃদ্ধিতেও ১ দশমিক ০২ শতাংশ পিছিয়ে পড়েছে বলে উল্লেখ করেন মন্ত্রিসভার সদস্যরা। একই সঙ্গে ওই সময়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেয়া শক্ত পদক্ষেপের প্রসংশা করেন এবং কানাডার আদালতে মামলা খারিজ হওয়ায় মন্ত্রিসভার সদস্যরা তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তবে দেশের ভাবমূর্তি এবং অর্থনৈতিক এই ক্ষতির জন্য বিশ্বব্যাংকের বিরুদ্ধে সরকার কোনও পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে আলোচনা হয়নি বলে উল্লেখ করেন মন্ত্রপরিষদ সচিব।

এছাড়া সোমবারের মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত বিষয় হিসেবে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া সরকার যে খাদ্য জাহাজ পাঠিয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ