জাতীয়

অধিকার পেলে মিয়ানমারে ফিরে যাবেন রোহিঙ্গারা

রোহিঙ্গারা
রোহিঙ্গারা

সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ আর শরণার্থী শিবিরের স্বজনদের সঙ্গে থাকার জন্য নোয়াখালীর ঠেঙ্গারচরে পুনর্বাসনে আগ্রহী নন কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। তারা বলছেন, আন্তর্জাতিক হস্তক্ষেপে জাতিগত স্বীকৃতির পাশাপাশি নূন্যতম নাগরিক অধিকার পেলেই তারা মিয়ানমারে ফিরে যাবেন।

এদিকে, সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা জঙ্গি তৎপরতাসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর। তাদের মতে, সরকারি নিয়ন্ত্রণে রোহিঙ্গাদের একসঙ্গে যে কোনো জায়গায় আশ্রয় দেওয়া দরকার।

সরকারি হিসাব মতে, মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচারে থাকতে না পেরে প্রাণভয়ে গত কয়েক দশকে টেকনাফ ও উখিয়ার ৫টি নিবন্ধিত ও অনিন্ধিত শরনার্থী শিবিরে আশ্রয় নিয়েছে অন্তত ১ লাখ ১৩ হাজারেরও বেশি রোহিঙ্গা। এছাড়া, গোটা চট্টগ্রাম অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরো ৩ লক্ষাধিক।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর তথ্য মতে, ২০১৬ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ৭০ হাজারেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে কক্সবাজারে এসে আশ্রয় নিয়েছে।

সম্প্রতি, নোয়াখালীর ঠেঙ্গারচরে এই রোহিঙ্গাদের স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার। তবে, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কায় সেখানে যেত চাচ্ছে না তারা। আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপে মিয়ানমার তাদের জাতিগত স্বীকৃতি আর নূন্যতম নাগরিক অধিকার দিলেই মাতৃভূমিতে ফিরে যেতে আগ্রহী তারা।

স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, সীমান্তের কাছাকাছি থেকেই রোহিঙ্গারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তাই রোহিঙ্গাদের নির্দিষ্ট একটি স্থানে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখার দাবি তাদের।

সম্প্রতি কক্সবাজারে সরকারি এক সফরে গিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, জেলাটিকে পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

তাই মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের পুনর্বাসনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ