জাতীয়

গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে সংসদে তুলবেন বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে সংসদে প্রস্তাব তুলবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার বিকেলে রাজধানীতে ইমেরিটাস অধ্যাপক কবীর চৌধুরীর ৯৪তম জন্মদিন উপলক্ষ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রতি দেন।

একইসঙ্গে পহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালনের বিষয়টিও প্রস্তাব করবেন এবং মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানী বাহিনীর নির্বিচারে চালানো হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতির পক্ষে যুক্তি তুলে ধরেন।

স্বাধীনতার এত বছর পরও, গণহত্যার স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। গণহত্যাকে অস্বীকার করে, সম্প্রতি পাকিস্তান যে বই প্রকাশ করেছে তারও নিন্দা জানান তারা।

তাদের এ দাবির সঙ্গে একমত প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদে। ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করার জন্য, সংসদে এ বিষয়ে প্রস্তাব তুলবেন বলেও জানান মুক্তিযুদ্ধের অন্যতম এ সংগঠক।

গণহত্যা দিবস হিসেবে ২৫ মার্চকে স্বীকৃতি দানের স্বপক্ষে অনুষ্ঠানে একটি বইয়েরও মোড়ক উন্মোচন করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ