জাতীয়

মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে সরকারের অবস্থান স্পষ্টের আহ্বান

সুলতানা কামাল
সুলতানা কামাল

মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন সাবেক তত্তাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। বুধবার দুপুরে রাজধানীতে অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক সংলাপে তিনি এ আহবান জানান।

এ আইন বাস্তবায়নে জেলা পর্যায়ে মনিটরিং সেল গঠনের দাবি জানিয়েছেন অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেল। এতদিনেও এই আইন বাস্তবায়ন কেন হচ্ছে না, তা জানার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার তাগিদও দিয়েছেন তারা।

২০০১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলেই পাস হয়েছিল অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন। এর পর ২০১১, ১২ ও ১৩ সালে এ আইন পাঁচবার সংশোধন হয়েছে। তবে এ আইনটি এখনও বাস্তবায়িত হচ্ছে না একটি অনুশাসনের কারণে।

রাজধানীতে এ বিষয়ে আয়োজিত জাতীয় সংলাপে আইনটি এখনো বাস্তবায়ন ক্ষুদ্ব প্রতিক্রিয়া জানান বক্তারা। বারবার কেন এ আইনের বাস্তবায়ন ঠেকিয়ে দেয়া হচ্ছে, তা জানতে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার ঘোষণা দেন তারা।

সাবেক তত্তাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পনের বিষয়টি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সংশ্লিষ্ট। তাই এ বিষয়ে সরকারের অবস্থান পরিস্কার করার আহ্বান জানিয়েছেন তিনি।

এ আইনের বাস্তবায়ন করা না গেলে, দেশ থেকে সাম্প্রদায়িক শক্তিকেও হঠানো যাবেনা বলে মন্তব্য করেন বক্তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ