জাতীয়

রাজধানীতে পুরোনো যাত্রীবাহী বাস চলাচল বন্ধ

সাঈদ খোকন
সাঈদ খোকন

আগামী মাস থেকে রাজধানীতে ২০ বছরের পুরোনো যাত্রীবাহী বাস চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, গণপরিবহনের চালকদের নূন্যতম অষ্টম শ্রেণী পাস হতে হবে।

বুধবার দুপুরে যানজট নিরসনে এক সমন্বয় বৈঠকের পর এসব কথা জানিয়ে মেয়র আরো বলেন, মতিঝিল, গুলিস্তানসহ নগরীর ব্যস্ততম এলাকায় রাস্তার ওপরে পার্কিং-এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে আর বিআরটিসি ও প্রাইভেট বাসের জন্য নতুন পার্কিং স্পট নির্দিষ্ট করা হচ্ছে।

এ যানজট থেকে মুক্তির জন্য সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে সাঈদ খোকন বলেন, যানজট নিরসনে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে আর নির্দেশনা মেনে রাস্তার ওপর কোনোভাবেই পার্কিং করা যাবে না।

মার্চ মাস থেকে ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানে নামার কথা জানিয়ে তিনি আরো বলেন, কয়েকটি দপ্তরের সমন্বয়ে এ অভিযান চলবে।

সব সমালোচনা উপেক্ষা করেই অভিযান চালানোর কথাও জানান মেয়র। এই অভিযানে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ