নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্বকে চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন সদ্য শপথ নেয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
বৃহস্পতিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কেএম নুরুল হুদা বলেন, আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবো আর নতুন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির অভিযোগের বিষয়ে কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া নেই।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় চার নির্বাচন কমিশনারও তার সঙ্গে ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: