জাতীয়

মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শতাধিক ঘর

 মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শতাধিক ঘর
মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শতাধিক ঘর

রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে আগুনে বৃহস্পতিবার শতাধিক ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক বলেন, রাত সাড়ে ৩টার দিকে চাঁন মিয়া হাউজিংয়ের পাশের ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ না জানাতে পারলেও এ ঘটনায় হতাহত হয়নি বলে জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনে বস্তির মাঝামাঝি অংশের শতাধিক ঘর পুড়ে গেছে।

এদিকে পলাশ চন্দ্র মোদক বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ফার্মগেইটের হোটেল নিউস্টারে সিঁড়িতে থাকা ময়লায় আগুন লাগে। তবে দ্রুত তা নিভিয়ে ফেলা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ