জাতীয়

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত সঠিকভাবেই চলছে: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত সঠিকভাবেই চলছে—শিগগিরই এ বিষয়ে সুরাহা বলে আশাবাদব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে কেজিএসএম গ্লোবাল ইউকের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আলোচিত এ হত্যাকাণ্ডের মামলার তদন্তকারী সংস্থা র্যা বের দাবি, তদন্তে কিছু বিষয়ে অগ্রগতি হচ্ছে। কিন্তু আদালতের কাছে এ পর্যন্ত ৪৬ বার সময় নেয়ার পরও তারা তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি।

এ বিষয়ে তাদেরকে প্রশ্ন করা হলে এককই জবাব পাওয়া যায় যে, তারা দেখছে, তদন্ত চলছে।

তদন্তে ডিবি পুলিশ ব্যর্থ হওয়ার কথা স্বীকারের পর হাইকোর্টের নির্দেশে র্যা বকে তদন্তের দায়িত্ব দেয়। এরইমধ্যে র্যা বের তদন্ত কর্মকর্তা কয়েকবার পরিবর্তন হয়েছে।

র্যা বের একজন সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ তদন্তের মুল দায়িত্বে রয়েছেন। তিনি কিছু পয়েন্টে অগ্রগতি দাবি করছেন।

তিনি বলেন, বিভিন্ন আলামতের ডিএনএ পরীক্ষার রিপোর্ট যুক্তরাষ্ট্র থেকে এসেছে। গ্রিলকাটা এবং বিভিন্ন চোর ডাকাত, এ রকম সন্দেহভাজন ১৩০জনের মতো ব্যক্তিকে সন্দেহ করে তদন্ত করছি। ঘটনার সময় হারানো ল্যাপটপ এবং মোবাইল ফোন ব্যাপারেও র্যা ব বিটিআরসির সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। এগুলো কেউ চালু করলেই সন্ধান পাওয়া যাবে। বিভিন্ন বিষয়ই আমরা তদন্ত অব্যাহত রেখেছি।

তবে হত্যাকারীদের চিহ্নিত করা গেছে কিনা, বা কবে নাগাদ তদন্ত শেষ হতে পারে, এতবছর পরও এসব প্রশ্নের কোনো উত্তর মিলছে না।

সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি এই সাংবাদিক দম্পতিকে ঢাকায় পশ্চিম রাজাবাজার এলাকায় তাদের বাসায় নির্মমভাবে হত্যা করা হয় ২০১২সালের ১১ই ফেব্রুয়ারি। ঘটনার সময় ঐ বাসায় থাকা তাদের একমাত্র শিশু সন্তান মাহি সরওয়ার মেঘ বেঁচে যায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ