বাংলাদেশের আস্থা অর্জনে বিশ্বব্যাংকে ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পদ্মা সেতু প্রকল্পে যেসব কর্মকর্তা কথিত দুর্নীতির তদন্ত করেছিল তাদের বিরুদ্ধে বিশ্বব্যাংককেই ব্যবস্থা নিতে হবে—এ কথা উল্লেখ করে আনিসুল হক বলেন, বাংলাদেশ ও বিশ্ববাসীর আস্থা অর্জন ব্যাংকটিকেই নিতে হবে।
তিনি আরো বলেন, সরকারের পক্ষে বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ না থাকলেও এ ঘটনার কারণে যাদের মানহানি ঘটেছে তারা বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে।
আর পাকিস্তান যতোই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে চাইবে ততোবারই তাদের বর্বরতার কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: