জাতীয়

জার্মানি পৌঁছেছেন শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির স্থানীয় সময় সকাল ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এ সময় শেখ হাসিনাকে স্বাগত জানান জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। পরে বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মিউনিখ মেরিয়ট হোটেলে নিয়ে যাওয়া হয়।

মিউনিখে বাইরিসার হফ কনফারেন্স হলে নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এতে রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক মহলের কাছে গুরুত্ব সহকারে তুলে ধরার পাশাপাশি তাদের পুনর্বাসনে সহযোগিতা চাইবে বাংলাদেশ।

রাতে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে মিউনিখ মেয়রের দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর সফরের দ্বিতীয় দিন শনিবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। এরপর জার্মানির প্রতিরক্ষামন্ত্রীর দেয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন। পরে একটি প্যানেল আলোচনাতেও অংশ নেয়ার কথা রয়েছে তার।

জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে দু'দেশের বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু নিরাপত্তা, ইউরোপে চলমান শরণার্থী ও অভিবাসন সঙ্কটসহ বিভিন্ন বিষয় প্রধান্য পাবে।

বিশ্বে নিরাপত্তা আলোচনার 'থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স' হিসেবে পরিচিত এ সম্মেলনে এবারই প্রথম আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বিশ্বের ২০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এতে যোগ দিচ্ছেন।

আগামী ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ