জাতীয়

পদ্মা সেতু বিষয়ে কিছু বলেননি ড. ইউনূস

ইউনূস সেন্টার
ইউনূস সেন্টার

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে প্রকশ্যে বা ব্যক্তিগতভাবে ড. মুহাম্মদ ইউনূস কখনো কারো কাছে কিছু বলেননি বলে বিবৃতি দিয়েছে ইউনূস সেন্টার।

বিভিন্ন সময় মুহাম্মদ ইউনূসের পক্ষে বক্তব্য-বিবৃতি দিয়ে আসা ইউনূস সেন্টার বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানায়।

এতে বলা হয়, গত কয়েকদিন ধরে মাননীয় প্রধানমন্ত্রী, তার পুত্র ও প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, কয়েকজন মন্ত্রী ও বেশ কয়েকজন সংসদ সদস্যসহ দেশের শীর্ষ আইন প্রণেতা ফেইসবুকে, সংসদে ও সংবাদ সম্মেলনে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির মিথ্যা অভিযোগ তৈরির নেপথ্যে নোবেলজয়ী ইউনূসকে জড়িয়ে বক্তৃতা-বিবৃতি দিয়ে আসছেন।

এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে ইউনূস সেন্টার বলছে, মুহাম্মদ ইউনূস সেতু প্রকল্পের একজন সমর্থক।

এছাড়াও বিবৃতিতেতে তার বিরুদ্ধে কর ফাঁকি ও অবৈধভাবে বিদেশে অর্থ পাঠানো নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ