সংবিধান অনুযায়ী যথাসময়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।
শুক্রবার রাজশাহীতে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন প্রতিহত করার কোন ক্ষমতা বিএনপির নেই। জ্বালাও-পোড়াও করে বিএনপি গত নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল।
কারো জন্যই কোন নির্বাচন বসে থাকবে না উল্লেখ করে আগামী নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে বলেও জানান তিনি।
এদিকে, রাজধানীতে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে তার মাসুল দিতে হবে দলটিকেই। চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার বিষয়টি সর্ম্পকে সিদ্ধান্ত নেবে আদালত, সরকার নয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: