জাতীয়

পদ্মাসেতু প্রকল্পে অর্থায়ন বন্ধে ইউনূসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের চাপ ছিল

ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবে

  জার্মানিতে প্রবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জার্মানিতে প্রবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল এবং কানাডিয়ান আদালতে মামলা করার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতে বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী প্রবাসী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের দাবির পরিপ্রেক্ষিতে বলেন, মিথ্যা অভিযোগ এনে মামলায় জড়ানোর চেষ্টা করায় ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে অবশ্যই মামলা করতে পারেন।

প্রধানমন্ত্রী প্রবাসী ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সমাবেশে বলেন, মহান আল্লাহ’র কাছে শুকরিয়া জানাচ্ছি যে, দীর্ঘ যন্ত্রণার পর কানাডিয়ান আদালতের রায়ে আমরা ন্যায় বিচার লাভ করেছি।

পদ্মাসেতু প্রকল্পে অর্থায়ন বন্ধে ড. ইউনূসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের চাপ ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরালে পদ্মা প্রকল্পে বিশ্ব্যাংকের অর্থায়ন বন্ধ ছাড়াও অসুবিধা হবে বলে হুমকি দেয়া হয়েছিল।

জার্মানির মিউনিখে শুক্রবার আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় আদালতে দোষী প্রমাণিত হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাস্তি হবেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী।

মিউনিখের ম্যারিয়ট হোটেলে শুক্রবার জার্মান আওয়ামী লীগের সংবর্ধনায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু ষড়যন্ত্রে মুহাম্মদ ইউনূস নিজেকে নির্দোষ দাবি করলেও তার জন্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা এ প্রকল্পে অর্থায়ন বন্ধের হুমকি দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, তার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয়কেও ভয় দেখানো হয়েছিল। জয়কে তিনবার স্টেট ডিপার্টমেন্টে ডেকে নিয়ে বলা হয়েছে ইউনুসকে সরালে ভালো হবে না। অন্যদিকে, এ প্রকল্প বাতিল করায় ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন বলেও জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া নির্বাচন হতে পারবে না বলে দলটির হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী জানান, আদালতে দোষী প্রমাণিত হলে খালেদা জিয়ার শাস্তি হবেই।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ থেকে এখন বৈশ্বিক সমস্যা। এ ব্যাপারে বাংলাদেশের অবস্থান পরিষ্কার। যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশ কঠোর অবস্থানে রয়েছে।

এদিকে, একইদিন ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধনী বক্তব্যে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরশুলা ফন ডেয়ার লেয়েন বিশ্বের প্রতি আরো বেশি অঙ্গীকারাবদ্ধ হতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

সম্মেলনে আগতদের সম্মানেআজ- শনিবার সন্ধ্যায় মিউনিখ নগরীর মেয়রের দেয়া এক সংবর্ধনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। রোববার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি উচ্চপর্যায়ের এক আলোচনায় অংশ নেবেন তিনি। এছাড়া সম্মেলনে জলবায়ু পরিবর্তন, অভিবাসন, রোহিঙ্গা ইস্যুসহ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের ওপর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক অনীল দাসগুপ্ত ও এমএ গনি চৌধুরী, জার্মান আওয়ামী লীগ সভাপতি বশিরুল হক সাবুসহ প্রমুখ। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ