জাতীয়

মিউনিখ নিরাপত্তা সম্মেলন শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ বিষয়ক আন্তর্জাতিক নিরাপত্তা ও নীতি নির্ধারকদের মতবিনিময়ের জন্য বিশ্বের সর্বাধিক গুরুত্বপূর্ণ এই স্বতন্ত্র ফোরামের তিন দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলন শুক্রবার বায়েরিচার হোফ হোটেলে শুরু হয়েছে।

তিন দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সফরের দ্বিতীয় দিন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে দু'দেশের বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু নিরাপত্তা, রোহিঙ্গা সঙ্কট, ইউরোপে চলমান শরণার্থী ও অভিবাসন সঙ্কটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এরপর জার্মানির প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে একটি প্যানেল আলোচনায় অংশ নেবেন তিনি। এতে 'ক্লাইমেট সিকিউরিটি: গুড কপ, ব্যাড কপস' শীর্ষক আলোচনা হবে।

সম্মেলনে বিশ্বের ২৫টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, ৪৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী, ৩০টি দেশের প্রতিরক্ষামন্ত্রী, জাতিসংঘ মহাসচিব এবং ৯০ জন সংসদ সদস্যসহ প্রায় ৫শ’ নীতিনির্ধারক অংশ নিয়েছেন।

কর্মকর্তারা জানান, এ বছর সম্মেলনে আলোচ্যসূচির মধ্যে থাকবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ এবং ইউরোপীয় রাষ্ট্রসমুহের মধ্যে সম্পর্ক, ট্রাম্প, ব্রেক্সিট, ইইউ ও ন্যাটো সংকট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। তিনি সম্মেলনে যোগ দিতে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের আমন্ত্রণে শুক্রবার সকালে পৌঁছান।

জার্মান ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী যথাক্রমে উরসুলা ভন দের লায়েন এবং জ্যামস এন মাত্তিস’র উদ্বোধনী বক্তব্য দেয়ার পর সম্মেলনের চেয়ারম্যান অ্যাম্বাসেডর ওলফ গ্যাঙ্গ ছিঙ্গার সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জার্মান চ্যান্সেলর, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব, পোল্যান্ড ও আফগানিস্তানের প্রেসিডেন্ট, নরওয়ের প্রধানমন্ত্রী এবং রাশিয়া, চীন, যুক্তরাজ্য, সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা উদ্বোধনী অধিবেশনে যোগদান করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল উচ্চপর্যায়ের এক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং জলবায়ু পরিবর্তন, পানি, খাদ্য ও অভিবাসনসহ বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের ওপর ভাষণ দিবেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃবৃন্দের সঙ্গে সম্মেলনে আগত অতিথিদের সম্মানে মিউনিখ নগরীর মেয়রের দেয়া এক সংবর্ধনায় অংশ নেবেন।

প্রধানমন্ত্রী আগামীকাল জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ সময় দু’নেতা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সম্মেলনের ফাঁকে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বিখ্যাত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর সঙ্গে শতাধিক দ্বিপক্ষীয় কূটনৈতিক বৈঠকও অনুষ্ঠিত হবে।

১৯ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ