ভবিষ্যত প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানাতে হলে এখন থেকেই প্রস্তুতি নেয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার সকালে জাতীয় জাদুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে জ্ঞানালোক পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আবুল মাল আবদুল মুহিত বলেন, যারা এ বিষয়গুলো নিয়ে পরিশ্রম করছেন তাদেরকে যথাযথ মূল্যায়ন করা উচিত।
এর আগে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে এবার তিন গুণী ব্যক্তিকে পুরস্কার প্রদান করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন, বিশিষ্ট কথাশিল্পী ও বিজ্ঞানী পূরবী বসু, খ্যাতিমান প্রত্নতত্ত্ববিদ অধ্যাপ ড. সুফি মোস্তাফিজুর রহমান ও বিক্রমপুরের উয়ারি-বটেশ্বর প্রত্নস্থানের খ্যাতিমান পথিকৃত মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: