জাতীয়

দেশের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জার্মানিতে দুই দিনের সফর শেষে দেশের উদ্দেশে রওনা হওয়ার পর সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কয়েক ঘণ্টার বিরতির পর আবারো রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি আবুধাবিতে পৌঁছায় স্থানীয় সময় রোববার সকাল ৭টা ১০ এ— সেখানে সাড়ে পাঁচ ঘণ্টা যাত্রাবিরতির পর স্থানীয় সময় বেলা ১২টা ৩৫ এ রওনা হয়ে রাতে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

শনিবার জার্মানির স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত পৌনে ৩টা) মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।

বর্তমান বিশ্বে নিরাপত্তা আলোচনার সেরা ‘থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স’ হিসেবে বিবেচিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে শুক্রবার ভোরে মিউনিখে পৌঁছান শেখ হাসিনা। ওই দিন বিকালে সিকিউরিটি কনফারেন্সের ৫৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ সাড়ে চারশ প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও নরওয়ের প্রধানমন্ত্রী, পোল্যান্ড ও আফগানিস্তানের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স ও প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এবং রাশিয়া, চীন, যুক্তরাজ্য, সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে উপস্থিত ছিলেন।

এবারই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা এই সম্মেলনে যোগ দিলেন।

প্রধানমন্ত্রী শনিবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এদিন সিকিউরিটি কনফারেন্সের একটি প্যানেল আলোচনায়ও অংশ নেন তিনি।

সফরের প্রথম দিন জার্মান আওয়ামী লীগ আয়োজিত ইউরোপ প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।

এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব শহীদুল হক, স্বরাষ্ট্র সচিব কামালউদ্দিন আহমেদ ও প্রেস সচিব ইহসানুল করিম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ