বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে রোববার রাতে ঢাকায় এসেছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ইয়াংঘি লি।
জানা গেছে, বাংলাদেশে ৫ দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর ও পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং স্বরাষ্ট্র সচিব কামালউদ্দিনের সঙ্গেও ইয়াংঘি লির বৈঠক করার কথা রয়েছে। বৈঠক রোহিঙ্গা বিষয়ের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্পও পরিদর্শন করবেন তিনি।
এর আগে, রাখাইন প্রদেশের রোহিঙ্গাদের অবস্থা সরজমিনে দেখতে গতমাসে ১২ দিন মিয়ানমারে অবস্থান করেছিলেন জাতিসংঘের এ বিশেষ র্যাপোর্টিয়ার।
এদিকে, এরইমধ্যে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে ও তাদের অবস্থা দেখতে জাতিসংঘের একটি প্রতিনিধিদল, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও কফি আনান কমিশনের ৩ সদস্য বাংলাদেশে এসেছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: