জাতীয়

বিসিএস: ৩৫ এর শূন্য পদে ৩৬ থেকে নিয়োগ

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

৩৫তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা, নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোটার পদ পূরণ না হলে ওই সব সংরক্ষিত পদ ৩৬তম বিসিএসের মাধ্যমে পূরণ করা হবে। সেখানে সাধারণ প্রার্থীরা সুযোগ পাবেব।

এছাড়া কোনো প্রাণীকে অপ্রয়োজনীয় পরিশ্রম, আহত, অঙ্গহানী ও হত্যা করা হলে সর্বোচ্চ ২ বছরের জেল আর ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে প্রাণী কল্যাণ আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মোট আটটি প্রস্তাবের ওপরে আলোচনা হয়। এরমধ্যে ৬টি আইন ও নির্দেশনা আর দুটি অবহিতকরনের বিষয়ের মধ্যে গুরুত্ব পায় ৩৫তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে মুক্তিযোদ্ধা, মহিলা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোটার পূরণ না হওয়া সংরক্ষিত পদের বিষয়টি।

৩৬তম বিসিএস-এর সংশ্লিষ্ট ক্যাডারের শূন্য পদের সঙ্গে যোগ করে তা পূরণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে ব্রিফিং-এ এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

বৈঠকে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রস্তাবিত ‘প্রাণী কল্যাণ আইনের’ খসড়ায়ও অনুমোদন দেয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। সেখানে গৃহপালিত কিংবা বেওয়ারিশ বা বাণিজ্যিক উদ্দেশ্যে সংরক্ষিত প্রাণীকে অপ্রয়োজনীয় পরিশ্রম, প্রহার, বিরক্ত করা, অঙ্গহানি, বিষপ্রয়োগসহ হত্যা করা হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

এছাড়াও বৈঠকে সংশোধিত বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইন এবং সংশোধিত শিশু আইনের খসড়ায় অনুমোদন দেয়া হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ