অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার মধ্যে দিয়েই ভাষা আন্দোলনের শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রেখে দেশের উন্নয়নের জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বানও জানান সাবের হোসেন চৌধুরী।
তিনি বলেন, দেশের সঠিক উন্নয়ন করতে গেলে অতীতকে সম্মান করার পাশাপাশি উপলব্ধিও করতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে এগুতে হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: