সর্বস্তরে বাংলা ব্যবহারের দাবি যখন জোড়ালো হচ্ছে— এরই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, এরইমধ্যে উচ্চ আদালতে বাংলায় রায় লেখা কার্যক্রম শুরু হয়েছে আর উন্নত প্রযুক্তি ব্যবহার করে শিগগিরই সকল রায়ও বাংলায় লেখা হবে।
মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসকে সিনহা বলেন, রায় বাংলায় লেখা কার্যক্রমের অগ্রগতির কথা।
আর দলের নেতাকর্মীদের নিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান।
এদিকে, বাংলাকে সর্বত্র ছড়িয়ে দেয়ার প্রত্যয় ধ্বনিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের কণ্ঠেও।
সর্বস্তরে বাংলার ব্যবহার ও চালুর দাবি দীর্ঘদিনের আর ভাষার মাস ফেব্রুয়ারিতে সে দাবি জোরালো হয় আরো। বিভিন্ন মহলের ক্ষোভ, উচ্চ আদালতের রায় কেন বাংলায় লেখা হয় না।