জাতীয়

সীমান্তে জঙ্গিদের তৎপরতার তথ্য পেলেই ব্যবস্থা: শর্মা

পিলখানায় ৪৪তম সীমান্ত সম্মেলন
পিলখানায় ৪৪তম সীমান্ত সম্মেলন

বাংলাদেশে হামলা করতে পারে এমন জঙ্গিদের সীমান্তে তৎপরতা রয়েছে— এমন তথ্য পেলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিএসএফ মহাপরিচালক শ্রী কেকে শর্মা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীর (বিএসএফ) মধ্যে ৪৪তম সীমান্ত সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএসএফের ডিজি আরো বলেন, বাংলাদেশে হামলাকারী জঙ্গিরা ভারতে পালিয়ে রয়েছে— এমন তথ্য পাওয়া গেলেই ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশে কোনো জঙ্গিবাদের স্থান নেই উল্লেখ করে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেন, সীমান্তে হত্যা বন্ধে দুই দেশ ম্যাপ করে একত্রে কাজ করবে।

আর প্রতিবারের মত এবারও বিজিবি প্রধান বলেন, সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসা হবে। দুই দেশ এ বিষয়ে এক সঙ্গে কাজ করবে। এর আগের সম্মেলন গুলোতে এমন কথা বলা হলেও সীমান্তে হত্যা চলছেই।

দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সম্পর্কের আরো উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেছেন দুই মহাপরিচালক।

এদিকে, রাজধানীর গুলশানে হলি আর্টিজানে হামলায় ব্যবহৃত অস্ত্র ভারত হয়ে বাংলাদেশে এসেছে বলে দাবি করেছে কাউন্টার টেররিজম ইউনিট। তারা আরো দাবি করেছে কয়েকজন জঙ্গী ভারতে পালিয়ে রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ