দেশ টিভির সংবাদ বিভাগের সহকারী প্রযোজক কাজী আলিমুল শফিক অঞ্জনের বাবা, মুক্তিযোদ্ধা কাজী শফিক মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার বয়স হয়েছিল ৬৬ বছর। আজ বাদ জোহর নামাজে জানাজা শেষে, রাষ্ট্রীয় মর্যাদায় উত্তরা ১২ নং সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।
কাজী শফিক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন খালেদ মোশাররফের নেতৃত্বে দুই নং সেক্টরের অধীন মানিকগঞ্জের হরিরামপুর থানা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: