জাতীয়

যুব সমাজকে সন্ত্রাসবাদ-মাদক থেকে দূরে থাকার তাগিদ, প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

যুব সমাজকে সন্ত্রাসবাদ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধূলা ও সংস্কৃতি চর্চার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে চতুর্থ রোল বল ওয়ার্ল্ড কাপের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিভিন্ন ধরনের খেলাধূলায় অংশগ্রহণে বাংলাদেশের ছেলেমেয়েরা দক্ষতার পরিচয় দিয়েছে। এছাড়া নানা আন্তর্জাতিক খেলাধূলার আয়োজন করে বিশ্ববাসীর প্রশংসা অর্জন করেছে বাংলাদেশ। এতে বিভিন্ন দেশের সঙ্গে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি সংস্কৃতির আদান-প্রদান হয়েছে।

নতুন একটি খেলার সঙ্গে পরিচয় করানোর জন্য রোল বল ওয়ার্ল্ড কাপ আয়োজকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় দেশীয় খেলাকে নতুনভাবে উজ্জীবিত করতে সংশ্লিষ্টদের তাগিদও দেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ