জাতীয়

এপ্রিলে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

হাসিনা- মোদি
হাসিনা- মোদি

আগামী এপ্রিলের প্রথমার্ধ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর যাচ্ছেন।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

পরে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব এম নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এপ্রিলের প্রথমার্ধ্বে প্রধানমন্ত্র্রী ভারত সফরে যাচ্ছেন।

ভারতের নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে ২০১৫ সালে বাংলাদেশে প্রথম সফরে আসার পর শেখ হাসিনাকেও দ্বিপক্ষীয় সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের প্রস্তৃতি নিয়ে আলোচনার জন্য ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর।

চীনের পেইজিং থেকে বৃহস্পতিবার বেলা ২টার দিকে তিনি ঢাকা পৌঁছান। বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সন্ধ্যায় পররাষ্ট্রসচিব মোহাম্মদ শহীদুল হকের সঙ্গে আলোচনায় বসেন।

আগামীকাল শুক্রবার সকালে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

জয়সঙ্কর প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরসূচি এবং ওই সফরের আলোচনার বিষয়বস্তু নিয়ে প্রাথমিক কথা বলবেন বলে জানা গেছে।

দুই দফায় শেখ হাসিনার সফরটি পিছিয়ে যাওয়ার পর ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রসচিব।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, সম্ভাব্য সফরসূচি এবং ওই সফরের আলোচনার বিষয়বস্তু নিয়ে প্রাথমিক আলোচনা করবেন। সফরের চূড়ান্ত সূচি ঠিক করতে আরো কিছুটা সময় লাগতে পারে।

ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে দুই দফা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর পিছিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত চূড়ান্ত সফরসূচি ঠিক হয়নি। দুই পক্ষ এখন আগামী এপ্রিলের প্রথমার্ধে সফরটি আয়োজনের কথা ভাবছে।

এবার দিল্লি সফরের সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অতিথি হিসেবে শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে থাকবেন। এবারই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীকে এ সম্মান জানানো হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ