রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে একটি প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি।
কক্সবাজারে ৩দিনের সফরের শেষদিনে বৃহস্পতিবার দুপুরে উখিয়া ও কুতুপালং শরনার্থী ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
৩ দিনের সফরের প্রথম দিন মঙ্গলবার উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে চল্লিশজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন ইয়াংহি লি। সেদিন কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গেও বৈঠক করেন তিনি। বুধবার টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: