প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা শেষে ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্র সচিব জয় শঙ্কর।
শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক বিমানবন্দরে তাকে বিদায় জানান।
শেখ হাসিনার নয়াদিল্লি সফরের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য গতকাল দুপুরে ঢাকা আসেন জয়শঙ্কর। সন্ধ্যায় পররাষ্ট্র সচিবের সঙ্গে জয় শঙ্করের বৈঠকের পর ঘোষণা আসে এপ্রিলের প্রথম ভাগেই ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এই ভারত সফর গত বছরের ডিসেম্বর এবং পরে চলতি মাসে হওয়ার কথা থাকলেও তা হয়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: