যৌক্তিক কারণেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
শুক্রবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ভর্তুকী কমানো আর এলপিজি গ্যাসের সঙ্গে সমতা অর্জনের জন্যই পাইপ লাইনে গ্যাসের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বর্ধিত দাম জনগণের সামর্থের মধ্যেই থাকবে বলে মন্তব্য করে তিনি বলেন, শিল্পখাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে না।
বিদ্যুতের দামও বাড়বে বলে আভাস দিয়েছেন তিনি।
এদিকে, সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্যাসের দাম সস্তা ছিলো তাই বাড়ানো হয়েছে ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: