রাজধানীর বংশাল থানার নর্থসাউথ রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় বেসরকারি মেডিকেল কলেজের সাদিয়া হাসান (২২) নামের এক ছাত্রী নিহত ও আহত হয়েছেন ওই ছাত্রীর মা। তার মায়ের নাম শাহীনা সুলতানা।
জানা গেছে, শনিবার সকালে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত বলে ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সাদিয়া ও তার মা রাজশাহী থেকে ট্রেনে কমলাপুর স্টেশন অটোরিকশায় করে তারা সাদিয়ার হোস্টেলে যাচ্ছিলেন। সাদিয়া ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন।
সাদিয়ার মা শাহীনা বলেন, আল রাজ্জাক হোটেলের সামনে যাত্রীবাহী একটি বাস অটোরিকশায় ধাক্কা দেয়।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: