জাতীয়

পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

বিডিআর বিদ্রোহের বিচার কাজ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করা হয়েছে ও অনেকেই এখনো বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন বলে জানান তিনি।

শনিবার সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানা ট্রাজেডিতে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কামাল বলেন, যারা পেছন থেকে ওই ঘটনার ইন্ধন দিয়েছেন, যাদের নাম শোনা গেছে তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হয়েছে।

মন্ত্রী বলেন, যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হয়েছে।

বর্ডার গার্ড অব বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেন, পিলখানা ট্রাজেডির পর আবারো বিজিবি তার মনোবল ফিরে পেয়েছে, ঘুড়ে দাঁড়িয়েছে। এরপর আরো ৪টি নতুন রিজিওন এবং ৪টি নতুন সেক্টরের যাত্রা হয়েছে। নতুন লোক নিয়োগ দেয়া হয়েছে।

নাম পরিবর্তন করে নতুন উদ্যমে কাজ করছে বিজিবি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটার আর সম্ভাবনা নেই বলে জানান বিজিবি মহাপরিচালক।

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদাৎবরণকারীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সারোয়ার হোসেন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর শহীদদের পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ