জাতীয়

তৈরি পোশাকশিল্প সম্প্রসারণে নতুন বাজার খোঁজার পরামর্শ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

তৈরি পোশাকশিল্প সম্প্রসারণে নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা অ্যাপারেল সামিট-২০১৭ এর উদ্বোধন ঘোষণা করেছেন।

শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ঢাকা অ্যাপারেল সামিট-২০১৭ এর উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, রূপকল্প ২০২১ বাস্তবায়ন করতে হলে দেশে ব্যাপক শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। তৈরি পোশাকশিল্পের বাজার সম্প্রসারণের মাধ্যমে এই দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে দ্বিতীয় ঢাকা অ্যাপারেল সামিট-২০১৭। সকালে বিজিএমইএ আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনব্যাপী এই সম্মেলন, পোশাকশিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত ও বাজার প্রসারে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পোশাকশিল্প নিঃসন্দেহে অর্থনীতির চালিকা শক্তি তাই এই শিল্পের স্বার্থে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বলেন তিনি।

মালিক-শ্রমিক সম্পর্কোন্নয়নে সরকারের কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রপ্তানিমুখী শিল্পে কর্মরত শ্রমিকদের কল্যাণ তহবিল গঠন করা হচ্ছে।

বাংলাদেশের তৈরি পোশাকখাত থেকে প্রতিবছর ৮৫০ মিলিয়ন ডলার ট্যাক্স আমেরিকাকে দেয়া হয় বিশ্বের অন্যান্য দেশে আমাদের তৈরি পোশাকের শুল্কমুক্ত সুবিধা দিলেও একমাত্র আমেরিকা তা দেয় না এজন্য বলা যায়, আমেরিকা আমাদের ট্যাক্সেও চলে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, পোশাকশিল্পের উন্নয়ন ও বিকাশ, বিশেষ করে এর আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে বিজিএমইএ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি সরকারও প্রয়োজনীয় নীতি সহায়তা এবং প্রণোদনা দিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিজিএমইকে সিও ইস্যু করার ক্ষমতার পাশাপাশি পোশাকশিল্পের স্বার্থে বিজিএমইএ ইউনিভার্সটি অফ ফ্যাশন এবং টেকনোলোজি স্থাপনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। টেকসই উন্নয়নের জন্য পোশাকশিল্প সম্পর্কিত মন্ত্রিসভা কমিটিও গঠন করে দেয়া হয়েছে।

‘Together for a better tomorrow’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে তৈরি পোশাকশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্যোগে এ অ্যাপারেল সামিটের আয়োজন করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ