সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে জঙ্গিরা যাতে দেশ থেকে না পালাতে পারে সেজন্য পাসপোর্ট অধিদপ্তর সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অধিদপ্তরে পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে জঙ্গিরা যাতে পাসপোর্ট না নিতে পারেন সেজন্য পুলিশ ভেরিফিকেশন দরকার হয়।
এছাড়া পাসপোর্ট অফিসের দুর্নীতি বন্ধ, ই-পাসপোর্ট ও অনলাইনে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া চালুর কথাও তুলে ধরেন আসাদুজ্জামান খান কামাল।
এ সময় প্রবাসীদের হাতে ৩ থেকে ৫ দিনের মধ্যে পাসপোর্ট পৌঁছে দেয়ার বিষয়ে পাসপোর্ট অধিদপ্তর একটি কোম্পানির সঙ্গে চুক্তি করে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: