জাতীয়

বগুড়ায় ভোট চাইলেন শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে বগুড়াবাসীকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেলে বগুড়া জেলার সান্তাহার স্টেডিয়াম জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে দেশে আবারো শুরু হবে দুর্নীতি আর লুটপাট।

দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।

বগুড়াসহ সারাদেশে ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

জেলাটির শিক্ষার উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকার আইন প্রণয়ণের কাজ শুরু করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

নিজের জন্য নয়, জনগণের ভাগ্য উন্নয়নে সরকার সারাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিরোলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে থেমে যাবে সকল উন্নয়ন কর্মকাণ্ড।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আবারো কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শান্তিপূর্ণ দেশ গড়তে যুবসমাজ, শিক্ষক, আলেমসহ সকলের সহযোগিতা কামনা করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ