সাম্প্রদায়িক শক্তি সংখ্যালঘুদের দেশ ছাড়া করার জন্য ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত।
সোমবার সকালে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রানা দাস গুপ্ত বলেন, মৌলবাদীদের পাশাপাশি ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মীরাও এ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন। এর উৎকৃষ্ট উদ্ধাহরণ ভোলার মনপুরা উপজেলার আওয়ামী লীগ নেতা ও স্থানীয় চেয়ারম্যান আলাউদ্দিনের প্রায় ৫ হাজার হিন্দুদের ওপর নির্যাতন ও তাদের ভূমিহীন করার প্রচেষ্টা।
এ ঘটনা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের এ সাধারণ সম্পাদক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: