জাতীয়

কসোভোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল বাংলাদেশ

মোহাম্মদ শফিউল আলম
মোহাম্মদ শফিউল আলম

ইউরোপীয় রাষ্ট্র কসোভোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে কসোভোকে এ স্বীকৃতি দেয়া হয়।

এর আগে ১১৩টি দেশ কসোভোকে স্বীকৃতি দেয়, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ৫৬ দেশের মধ্যে বাংলাদেশ ৩৭তম দেশ হিসেবে রাষ্ট্রটিকে স্বীকৃতি দিলো।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

মন্ত্রিসভার বৈঠকে আরো ৫টি আইনের খসড়ার অনুমোদন দেয়া হয়েছে।

এরমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘সামুদ্রিক মৎস্য আইন ২০১৭’, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউন আইন-২০১৭’ ও ‘জাতীয় যুব নীতি ২০১৭’ এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত ৩৪ চুক্তির খসড়া, বাংলাদশে ও কাতারের দ্বৈত কর পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্তির খসড়ার অনুমোদন দেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ