দেশের রাজনীতিতে সততার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর ঘাটতি পূরণে ভালো মানুষকে রাজনীতিতে আসতে হবে বলেও জানান তিনি।
সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাজনীতির প্রতি আস্থা খুব কম মানুষেরই আছে। রাজনীতিকে আকর্ষনীয় করতে সৎ, শিক্ষিত ভালো মানুষদের এখানে আসতে হবে—তা না হলে রাজনীতির মঞ্চ খারাপ লোকের হাতে চলে যাবে।
এ সময় শিক্ষার্থীদের মাদক থেকে দূরের থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সর্বনাশা মাদক জীবন ধ্বংস করে দেয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: