পরিবহন শ্রমিক নেতাদের কথায় কান না দিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির দায়ে গাড়ি চালকদের সাজা যাবজ্জীবন বহাল রাখার পক্ষে মত দিয়েছেন জাতীয় পার্টির চেয়াম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার দুপুরে রাজধানী বনানীতে দলের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যাবজ্জীবন সাজা বাতিল চেয়ে পরিবহন শ্রমিকদের দাবি গ্রহণযোগ্য নয়— উল্লেখ করে এরশাদ বলেন, সরকার তার অবস্থান থেকে সরে আসলে আরো বেপরোয়াভাবে গাড়ি চালাবে চালকরা। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যাও বাড়বে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: