জাতীয়

জাপানি নাগরিক কোনিওর মামলার রায় একটি নজীর: আইনমন্ত্রী

আনিসুল হক
আনিসুল হক

হত্যা মামলার দ্রুত নিষ্পত্তিতে জাপানি নাগরিক হোশি কোনিওর মামলার রায় একটি নজীর- বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিং মন্ত্রী এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ মামলাগুলোকে পরীক্ষামূলক বিবেচনা করে সাধারণ মামলাও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হচ্ছে। এরফলে নতুন করে আর মামলার জট সৃষ্টি হবে না।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে, রাজনৈতিক মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণ হিসেবে নেতা-কর্মীদের আদালতে হাজির না হওয়ার প্রবণতাকে দায়ী করেন মন্ত্রী।

বিগত ২০১৫ সালের অক্টোবরে রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিওর হত্যা মামলার রায়ের প্রেক্ষাপট তুলে ধরতে মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিং করে আইনমন্ত্রী বলেন, এটি দেশের বিচারিক ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

এর আগে রাজন হত্যা মামলার দ্রুত নিষ্পত্তির উদাহরণ টেনে আইনমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ এসব মামলা পরীক্ষামূলক হিসেবে নিয়ে সাধারণ মামলাগুলোও দ্রুত শেষ করার উদ্যোগ নেয়া হচ্ছে। এরফলে বিচারহীনতা বা আদালত নিয়ে মানুষের মধ্যে যে আস্থার অভাব রয়েছে সে মনোভাব দূর হবে।

রাজনৈতিক সহিংসতা কিংবা এ সংক্রান্ত মামলার বিচারকাজ দ্রুত শেষ করার বিষয়েও মন্ত্রী কথা বলেন।

এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে উপস্থিতির দৃষ্টান্তও তিনি তুলে ধরেন।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বাংলাদেশে জঙ্গি রয়েছে এমন কোনও প্রমাণ নেই বলেও আইনমন্ত্রী দাবি করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ