বাংলাদেশ এখন সত্যিকার অর্থে ডিজিটাল হিসেবে গড়ে উঠেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এর সুফল পাচ্ছে গ্রামের সাধারণ।
বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভিভাবকদের কাছে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ বর্তমান সরকারের বড় অর্জন এর কল্যাণে মায়ের হাসি নামে উপবৃত্তির আওতায় দেশের এক কোটি ৩০ লাখ শিক্ষার্থীর অভিভাবকদের কাছে মোবাইল ফোনে বৃত্তির অর্থ পৌঁছে দিচ্ছে সরকার।
এ সময় শিক্ষার্থীদের দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, তারা যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে সেজন্য অভিভাবকদের সজাগ দৃষ্টি জরুরি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: