জাতীয়

পরিবহন ধর্মঘট আজকের মধ্যেই সমাধান হবে, আশা কাদেরের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

পরিবহন ধর্মঘট নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে আজকের মধ্যেই এর সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সচিবালয়ে বেলা ১১ টার দিকে যোগাযোগ মন্ত্রণালয়ে নিজেরদপ্তরে আইনমন্ত্রী আনিসুল হক, নৌমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহকে নিয়ে সংক্ষিপ্ত বৈঠকের পর এ কথা বলেন কাদের।

কাদের বলেন, আজকের মধ্যেই সমস্যার সমাধান হবে। এ নিয়ে জনদুর্ভোগ দেখছি, মানুষ কষ্ট পাচ্ছে আর এ সম্পর্কিত মন্ত্রী হিসেবে আমি দায় এড়াতে পারি না। এজন্য তাদের (পরিবহন শ্রমিক নেতাদের) আমি অনুরোধ জানিয়েছি।

তবে প্রত্যাহারের একটা নিয়ম আছে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, একজন-দুজন তো আর সিদ্ধান্ত দিতে পারেন না, তারা বসে সিদ্ধান্ত জানাবেন।

বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, এটা নিম্ন আদালতের রায়। এখানে আপিলের সুযোগ রয়েছে। সুতরাং শ্রমিক নেতৃবৃন্দ আদালতে যেতে পারেন। আমরা সেটাই বলেছি।

গতকাল আইনমন্ত্রী আনিসুল হক বলেন, পরিবহন শ্রমিক নেতাদের কোনো বক্তব্য থাকলে আদালতে বলতে পারেন। আপিল করতে পারেন।

সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দুই চালকের সাজার রায়ের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সারাদেশে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের এ ধর্মঘট চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ